বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

শান্তি-স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানে সারা বিশ্বের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

আজ শনিবার তাজিকিস্তানে এশিয়ার দেশগুলোর পারস্পরিক যোগাযোগ ও আস্থা সৃষ্টি বিষয়ক সম্মেলন সিআইসিএ-তে যোগ দিয়ে এ আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাশিয়া, চীন, ইরান, তুরস্কের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে দেয়া ভাষণে এশিয়ার শান্তি-স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতেরও তাগিদ দেন তিনি।

এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আস্থা সৃষ্টি বিষয়ক সিআইসিএ'র ৫ম সম্মেলনে যোগ দিতে শনিবার (১৫ জুন) তাজিকিস্তানের দুশানবেতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের পাশাপাশি রাশিয়া, চীন, ইরান, তুরস্ক, কাতারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা একত্রিত হন।

তাদের স্বাগত জানান তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান। পারস্পরিক সহযোগিতা ছাড়াও দেশগুলোর যোগাযোগ, স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদার করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দে দেয়া ভাষণে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে চলমান রোহিঙ্গা সংকটকে সামনে আনেন রাষ্ট্রপতি। রোহিঙ্গা সংকটের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানে দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সিআইসি.এ- সম্মেলনে যোগ দেয়ার আগে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সহযোগিতা চান রাষ্ট্রপতি আবদুল হামিদ। বাংলাদেশ থেকে তৈরি পোশাকশিল্প, ওষুধ, পাট ও পাটজাত পণ্য তাজিকিস্তানে আমদানি করারও আহ্বান জানান তিনি।

এছাড়া বাংলাদেশ ও তাজিকিস্তানের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতের উন্নয়নে দুই দেশের সমন্বয়ে যৌথ কার্যকর কমিটি গঠনের ওপর গুরুত্ব দেন দুই রাষ্ট্রপ্রধান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ