সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

ইউটিউবে ১০ লক্ষ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়লো হলি টিউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী পরিচালিত ইউটিউব চ্যানেল হলি টিউন ১০ লক্ষ সাবস্ক্রাইবারের গৌরব অর্জন করল। মজার বিষয় হলো, ইউটিউবে এই প্রথম বাংলাদেশের কোনো ইসলামি সঙ্গীত ভিত্তিক চ্যানেল বিশাল এ গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে।

নন-মিউজিক্যালী ইসলামি সঙ্গীতের চ্যানেলটি ২০১৫ সাল থেকে ইউটিউবে যাত্রা শুরু করে। কলরব শিল্পীগোষ্ঠী পরিচালিত এ চ্যানেলটির প্রধান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন কলরবের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার মুহাম্মদ বদরুজ্জামান।

বিশাল এ অর্জনের পর মুহাম্মদ বদরুজ্জামান তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “শুধুমাত্র ইসলামি সঙ্গীত দিয়ে এ প্রথম দশ লক্ষ সাবস্ক্রাইবারসের বিশাল মাইলস্টোন অতিক্রম করল হলিটিউন আলহামদুলিল্লাহ্‌। শূন্য থেকে শুরু করেছিলাম বলে এটা আমাদের কাছে বিশাল অর্জন। এ সংখ্যা একদিন কোটিও ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ সে স্বপ্ন গাথা আছে হৃদয়ে।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ