মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ব্রাজিলের জেলে দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক নিয়ে সহিংসতায় ব্রাজিলের কয়েকটি জেলে সহিংসতায় হতাহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় সোমবার (২৭ মে) সংঘর্ষ কবলিত রাজ্য অ্যামজনাস কর্তৃপক্ষ একথা জানায়।

কয়েকটি দলের মধ্যে রোববার সহিংসতা শুরু হয়। মাদক নিয়ন্ত্রণে আধিপত্যের সূত্রধরে একে-অপরের ওপর হামলা চালায় তারা। বেশ কয়েক বছর ধরে ব্রাজিলের উত্তরাঞ্চলে মাদকের বিস্তার আশঙ্কাজনক-ভাবে বেড়েছে। চোরাকারবারির রুট হিসেবে ব্যবহার করা হয় এই অঞ্চলটিকে। জেলে থেকে আত্মীয়-স্বজনের মাধ্যমে মাদকের কারবার করে মূল হোতারা।

ব্রাজিল সরকার অ্যামজনাস রাজ্যের মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় জেলখানাগুলোতে প্রায় সহিংসতার ঘটছে। স্থানীয় মুখপাত্র কর্নেল মার্কোস ভিনিসাস আলমেদিয়া জানান, প্রথম সহিংসতার ঘটনা ঘটে মানাউসে। কারাগারে সাক্ষাতের সময়ে সংঘর্ষের সূত্রপাত হয়। বন্দিরা একে অপরের শরীরে তীক্ষ্ণ টুথব্রাশ বিঁধিয়ে দিয়ে হামলা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ