মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

তারাবি না পড়লে রোজা আদায় হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম

মাহে রমজানে তারাবি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাই রমজানে রোজার সঙ্গে সঙ্গে তারাবির নামাজ পড়ার গুরুত্বও অনেক বেশি। তারাবি নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে। তবে রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। তারাবি রমজান মাসের অন্যতম আমল ও বৈশিষ্ট্য। রাসুলুল্লাহ সা. বলেছেন,

مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

যে ব্যক্তি ইমানের সঙ্গে সাওয়াবের আশায় রমজানে তারাবি নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। (বুখারি-৭৫৯)

মূলত তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক এখানেই যে এটা রোজার হক আদায় করে। তারাবি একটা ফজিলতের বিষয়। এটা সুন্নাত। এর মাধ্যমে রোজার হক আদায় হয়। আর রোজা একটা ফরজ  ইবাদত। তবে তারাবি নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এ তারাবি রোজার চেয়ে গুরুত্বের দিক দিয়ে কোনো অংশে কম নয়।

রাসুল সা. এর হাদিস থেকেই স্পষ্ট বুঝা যায় বিষয়টি। রাসুল সা. বোখারি হাদিসের মধ্যে বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে রোজ পালন করল ইমানের সঙ্গে, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তায়ালা সব মাফ করে দেবেন।’

একই হাদিসের মধ্যে রাসুল সা. বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে বা সালাতুত তারাবি আদায় করবে তার পূর্ববতী যত গুনাহ আছে আল্লাহ তায়ালা সমস্ত গুনাহ মাফ করে দেবেন।’ (বুখারি-৭৫৯)

রমজান মাসে রোজার যত গুরুত্ব রয়েছে, ততটুকু তারাবির নামাজেরও গুরুত্ব রয়েছে। ফজিলতের দিক থেকে কোনো পার্থক্য নেই। কিন্তু দুটি ভিন্ন ইবাদত। তারাবি আদায় না করলে রোজা হয়ে যাবে এটা ঠিক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ