বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

লন্ড‌নের বাঙালী মসজিদে তারাবির নামাজে গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পূর্ব লন্ড‌নের বাঙালী মসজিদে তারাবির নামাজের সময় গুলির ঘটনা ঘটেছে। মসজিদটি পূর্ব লন্ড‌নের বাংলা‌দেশি অধ্যু‌ষিত ইল‌ফো‌র্ড এলাকায় অবস্থিত। মসজিদের নাম ‘সে‌ভেন কিংস মস‌জি‌দ’।

গতকাল বৃহস্প‌তিবার (৯ মে) স্থানীয় সময় রাত ১১টার (বাংলাদেশ সময় ভোর ৪টা) দি‌কে এই ঘটনা ঘটে। এসময় মসজিদে তারাবির নামাজ চলছিল। গোলাগুলির পর স্থানীয় প্রশাসন মসজিদটি বন্ধ করে দেন।

লন্ড‌নের মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শে‌র একজন মুখপাত্র সাংবাদিকদের জা‌নি‌য়ে‌ছেন, গোলাগু‌লির ঘটনায় কোনও হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি। বর্তমানে মস‌জিদ‌টি বন্ধ ক‌রে এলাকাজু‌ড়ে বিপুল সংখ্যক পু‌লিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, টুইটারে লন্ডন মুসলিম পরিষদের অন্যতম মুখপাত্রের শেয়ার করা এক বিবৃতিতে সেভেন কিংস মসজিদের ইমাম মুফতি সুহালি জানান, হামলাকারী সন্দেহভাজন ব্যক্তির উদ্দেশ্য স্পষ্ট নয়। এ ঘটনাকে যেন মনগড়া করে প্রচার করা না হয়।

মুফতি আরো বলেন, নামাজের সময়ে এক ব্যক্তি মসজিদ ভবনে প্রবেশ করেন। কিন্তু ‘মসজিদের নিরাপত্তায় থাকা ভাইদের বাধার মুখে ওই সন্দেহভাজন ঘটনাস্থল থেকে চলে যান।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মসজিদের প্রতিনিধিদের সঙ্গে কাজ করছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে স্থানীয়দের আশ্বস্ত করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তদন্ত চলছে বলেও জানায় তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ