বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আবদুর রহিম (৪৪) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে সদরের ঝিলংজা ইউনিয়নের দরগাহ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ঝিলংজা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি দরগাহপাড়া গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে জমিসংক্রান্ত টাকা নিয়ে আব্দুর রহিমের সঙ্গে মকবুল সওদাগরপাড়ার মৃত নুরুল হক মেম্বারের ছেলে জিসাতের বাকবিতণ্ডা হয়।

জিসাত একপর্যায়ে তার বুকে ও ঘাড়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সদর থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মামলা দিলে ব্যবস্থা নেয়া হবে।

-এটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ