বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

ইরাকে বোমা হামলা : নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। খবর রয়টার্সের।

সংবাদ মাধ্যমটি জানায়, গতকাল বৃহস্পতিবার (০৯ মে) আত্মঘাতী হামলাকারী জনাকীর্ণ জামিলা মার্কেটে এ বিস্ফোরণ ঘটায়। গত বছরের জানুয়ারিতেও এখানে দুটো বোমা হামলা হয়েছিলো। সে হামলায় প্রায় ৩১ জন নিহত হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই বাজারে যখন মুসুল্লিরা ইফতারের জন্য তৈরি হচ্ছিল তখনই বিস্ফোরণটি ঘটানো হয়। এক ব্যক্তি বিস্ফোরক বেল্ট পরে জামিয়া বাজারের ভিড়ের মধ্যে ঢুকে পড়লে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় আল কিন্দি হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা এ পর্যন্ত আটজনের মরদেহ গ্রহণ করেছে।

এদিকে ইসলামিক স্টেট (আইএস) ইতিমধ্যেই এ হামলার দায় স্বীকার করেছে বলে গণমাধ্যম জানিয়েছে। তবে এর সত্যতা পাওয়া যায়নি।

এর আগে টানা তিন বছর যুদ্ধের পর ২০১৭ সালে আইএসমুক্ত হয় ইরাক। কিন্তু এর পরও দেশটিতে অব্যাহতভাবে বোমা হামলার ঘটনা ঘটে চলছে। এ হামলা নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ