শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বেত্রাঘাতে ছাত্রের চোখ নষ্ট, প্রধান শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পড়া দিতে না পারায় শিক্ষকের বেত্রাঘাতে ষষ্ঠ শ্রেণির ছাত্র  রিফাত মিয়ার চোখ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গত ১০ এপ্রিল নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত মিয়া ক্লাসে পড়া না পারায় বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মুহাম্মদ জাবেদ মিয়া তাকে বেত্রাঘাত করে। সে সময় রিফাতের বাম চোখে বেতের আঘাত লাগে।

তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। রিফাতের চোখ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় রিফাতের বাবা সিজিল মিয়া অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ জাবেদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুল ইসলামের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করেন।

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহম্মেদ প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ