বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নামছে বিআরটিসির নতুন ১৫০ বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ঈদুল ফিতর উপলক্ষে ঈদ স্পেশাল সার্ভিস পরিচালনা করবে। ঈদে স্পেশাল সার্ভিস দিতে নতুন আরো দেড়শো শতাধিক বাস যুক্ত করবে বিআরটিসি।

আজ বৃহস্পতিবার (৯ মে) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সচিব নজরুল ইসলাম জানান, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব শ্রেণির মহাসড়কের মেরামত কাজ ঈদের সাতদিন আগে শেষ করা হবে।

সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোবাইল কোর্ট কার্যকর থাকবে।

সচিব জানান, যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণে রাজধানীর টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভিজিল্যান্স টিম কার্যকর থাকবে। ঈদের আগের দিন যাত্রীদের চাপ নিয়ন্ত্রণে গার্মেন্টস কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য বিজিএমইএ’কে অনুরোধ করা হবে।

ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে টোলপ্লাজাগুলোতে সব বুথ চালু রাখা হবে। কঠোরভাবে ২২টি জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার অটোরিকশা এবং সব শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ