মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোজা অবস্থায় মুখে 'গুল' নেয়ার বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী : চলছে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাস। মাগফেরাত আর নাজাতের মাস। যে মাসে জান্নাতের সকল দরজা খুলে দেয়া হয়। বন্ধ করা হয় জাহান্নামের দরজা।

চালু হয় সকল রহমতের ফোয়ারা। প্রবাহিত হয় মাগফেরাতের ঝরণাধারা। বিশ্ব মুসলিম উম্মাহ রমজানের রোজা রাখেন। আল্লাহর ফরজ বিধান পালন করেন।

আমাদের সমাজে অনেকেই সারাবছর বিভিন্ন ধরনের পাপাচার কিংবা ফাহেসা কাজে মত্ত থাকে। কারো কারো নাজায়েজ বা হারাম জিনিস পান করা অভ্যাসে পরিণত হয়ে যায়। যেমন, কেউ সিগারেট পান করে, কেউবা নিয়মিত মুখে গুল লাগিয়ে রাখে।

রমজান এলে তারা নতুনভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করেন। কিন্তু সারাবছরের অভ্যাস ছাড়তে পারেন না কেউ কেউ। অনেকেই পুরনো অভ্যাস হিসেবে রমজানেও মুখে গুল লাগান।

রোজা অবস্থায় গুল লাগানোর বিধান সম্পর্কে দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগে জানতে চেয়েছিলেন এক ব্যক্তি।

দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগ থেকে এই প্রশ্নের জবাবে বলা হয়েছে, রোজা অবস্থায় গুল মুখে নেয়া মাকরুহ। আর যদি অসতর্কতাবশত গুল (মুখের) হলকের ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙ্গে যাবে। এ জন্য গুল ব্যবহার থেকে সতর্ক থাকা উচিত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ