সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

আগুনে পুড়ল রুশ ‍বিমানের ৪১ যাত্রী (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার এয়ারোফ্লোট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যাওয়ায় বিমানটি মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ দুর্ঘটনায় অন্তত  ৪১ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

বিমানটিতে ৭৮ জন যাত্রী ছিল বলে জানা যায়। তবে কেন বিমানে এমন বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাশিয়ান বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্স জানায় রুশ বিমান সুখোই সুপারজেট-১০০ মডেলের এ বিমানটির মস্কো থেকে উত্তরাঞ্চলীয় শহর মুরমাস্কে যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পরপরই আগুনের কারণে বিমানটি জরুরি অবতরণ করে।

বিমান ট্রেকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ বলছেন, উড্ডয়নের ৩০ মিনিটের মধ্যেই জরুরি অবতরণ করে বিমানটি। বিমানটি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রনালয়ের প্রধান জানিয়েছেন হাসপাতালে ছয় জন আছেন। তার মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ