মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাথায় ডিম ফাটানো: সেই সিনেটরকে অব্যাহতি, ডিম-বালককে সতর্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ায় এক সিনেটরের মাথায় ডিম ফাটানোর ঘটনায় তরুণকে মারধরের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন সংশ্লিষ্ট সিনেটর। অন্যদিকে এই কাজ করে ডিম-বালক হিসেবে পরিচিতি পাওয়া ওই তরুণকে সতর্ক করেছে পুলিশ। খবর বিবিসির।

খবরে বলা হয়, সিনেটর এবং ডিম-বালক কারও বিরুদ্ধেই অভিযোগ আনেনি অস্ট্রেলিয়া পুলিশ। তারা বলছে, সিনেটর আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় কাজ করেছেন। এজন্য ওই বালককে মারধরের বিষয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অন্যদিকে ডিম-বালককে অফিসিয়ালি সতর্ক করেছে পুলিশ।

সিনেটরের মাথায় ডিম ফাটানোর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অস্ট্রেলিয়াজুড়ে আলোচনা শুরু হয়। এই ঘটনায় কে শাস্তি পাবেন কিংবা দুজনই শাস্তি পাবেন কিনা তা নিয়েও শুরু হয় তর্ক-বিতর্ক। অবশেষে এই বিতর্কের অবসান হলো।

এ সম্পর্কে অস্ট্রেলিয়া পুলিশ জানায়, সবকিছু বিশ্লেষণ করে ৬৯ বছর বয়সী সিনেটরের কাজকে আত্মরক্ষামূলক হিসেবে বিবেচনা করা হয়েছে। এজন্য তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হলো। ওই বালককেও দোষী করা হয়নি। তবে তাকে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, ক্রাইস্টচার্চ হামলার কারণ হিসেবে মুসলিম অভিবাসনকে দায়ী করেছিলেন অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেসার অ্যানিং। তার এই দাবি অনেকেরই পছন্দ হয়নি। ফলে বিশ্বজুড়ে ফ্রেসারের সমালোচনা চলছিল। ওই সময় সুযোগ পেয়ে তার মাথায় ডিম ফাটান এক বালক। এতে সেই বালকের ওপর চড়াও হন ফ্রেসার।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ