মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাল থেকে শুরু হচ্ছে হাইয়াতুল উলয়ার পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: আগামীকাল থেকে শুরু হচ্ছে সম্মিলিত শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর তাকমিল জামাতের (দাওরা) তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষা।

৮ এপ্রিল (সোমবার) পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, এবারের পরীক্ষায় মোট ২৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে ছাত্রী সংখ্যা প্রায় ৭ হাজার।

পরীক্ষার্থীরা মোট ৩৬১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্রী-শিক্ষার্থীদের কেন্দ্র রয়েছে ১২৭টি। ঢাকায় ৩৯টি ছেলেদের কেন্দ্র ও ২৬টি মেয়েদের কেন্দ্র রয়েছে।

উল্লেখ্য, এটা আল হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর তৃতীয় পরীক্ষা হলেও জাতীয় সংসদে কওমি শিক্ষা আইন পাশ হওয়ার পর এটাই হাইয়াতুল উলয়ার প্রথম কেন্দ্রীয় পরীক্ষা।

-এএ