মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাগদাদির সন্ধানে আড়াই কোটি ডলার ঘোষণা ইরাকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসপ্রধান আবু বকর আল বাগদাদিকে ধরিয়ে দিতে যথাযথ তথ্য দিলেই আড়াই কোটি মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে ইরাকের সেনাবহিনী।

আনবারপ্রদেশের ইব্রাহিম আল আওসাজ নামে এক কর্মকর্তা চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, লোকজনকে পুরস্কারের বিষয়ে জানাতে আনবারের রাজধানী রামাদিতে এ ঘোষণাসংবলিত লিফলেট ছড়িয়েছে ইরাকের সেনাবাহিনী।

ওই লিফলেটে বলা হয়েছে, আইসএস নেতা ও তার যোদ্ধারা আপনাদের ভূমি দখল করছে এবং আপনাদের আপনজনদের হত্যা করছে। এখন সে তার পরিকল্পিত ধ্বংস ও মৃত্যুর হাত থেকে বাঁচতে লুকিয়ে আছে। গোয়েন্দাকে তার বিষয়ে সন্ধান দিয়ে এখন আপনারা প্রতিশোধ নিতে পারেন।

কয়েক দিন আগেই মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স পূর্বাঞ্চলীয় সিরিয়ায় আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়।

এর পরই আবার বাগদাদিকে ধরিয়ে দেয়ার পুরস্কার ঘোষণায় ধারণা করা হচ্ছে, পূর্ব সিরিয়ায় পরাজয়ের পর বাগদাদি নিজের সঙ্গীদের নিয়ে ওই এলাকা থেকে পালিয়েছে।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার কিছু অংশ দখল করার পর বিশ্বের মুসলিমদের শাসক হিসেবে নিজেকে ঘোষণা করেন বাগদাদি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ