মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কলরবের নতুন গজল, একদিনেই ১ লাখের বেশি ভিউ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

গতকাল ২৯ এপ্রিল হলিটিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর নতুন মিউজিক ভিডিও ‘যিকরুল্লাহ’।

মুক্তির পরপরই খুব দ্রুত ইউটিউবে গানটির ভিউ বাড়তে থাকে। রিলিজের পর একদিনেই ১ লাখের বেশি ভিউ হয় ইউটিউবে। যা ইসলামি সঙ্গীত জগতে অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন শিল্পীরা।

“আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ! যতই জিকির করি আমি, মনের তিয়াস মেটে না। তবু কেন ওগো মাওলা, দিদার আমায় দিলে না! আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ”

মন মাতানো নতুন এ সঙ্গীতটি লিখেছেন কবি ও গীতিকার সাইফ সিরাজ। সুর করেছেন কলরবের জনপ্রিয় শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান।

মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, মাহফুজুল আলম, জাহিদ হাসান ও কলরব শিল্পী ফজলে রাব্বির সম্মিলিত কণ্ঠে গাওয়া এ সঙ্গীত ভিডিওটি পরিচালনা করেছেন জাহিদ নিরব।

কয়েকজন কচিকাঁচার সঙ্গে অসাধারণ মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কলরবের শিল্পীরা।

ইতোমধ্যে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর নতুন মিউজিক ভিডিও ‘যিকরুল্লাহ’ দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ