সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

জার্মানি গেলেন শাইখ কারী আহমাদ বিন ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের প্রধান কারী ও আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সভাপতি, শাইখ কারী আহমাদ বিন ইউসুফ আল আজহারি জার্মানের ডর্টমুন্ড শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কেরাত সম্মেলন (কুরআন-ই-কারিম যিয়াফেতি) ২০১৯ এ প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন।

২৩ মার্চ শনিবার সকালে সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। ইউরোপের অন্যতম বড় ইসলামিক অর্গানাইজেশন ‘আইজিএমজি’ এই সম্মেলনটি আয়োজন করেছে।

অর্গানাইজেশনটির সভাপতি আব্দুল্লাহ কোদমান এক বিবৃতিতে অতিথিদের নাম উল্লেখ করেছেন।

সম্মেলনটিতে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের কারী, স্কলারস্, রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করবেন।

তিন দিনের এই সফরে শাইখ কারী আহমাদ বিন ইউসুফ আল আজহারি একটি হিফজুল কোরআন প্রতিযোগিতার বিচারক ও বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করবেন, যেখানে তিনি কোরআন চর্চার গুরুত্বারোপ ও মানোন্নয়নের ব্যাপারে মত বিনিময় করবেন।

শাইখ কারি আহমাদ বিন ইউসুফ আল আজহারি বিশ্বের ৪৫টিরও বেশি দেশে গিয়েছেন দেশের লাল সবুজের প্রতিনিধিত্বকারী হিসেবে, যেখানে তার মূল বিষয়ক ছিল মহাগ্রন্থ আল-কোরআন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ