সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

মালয়েশিয়ায় পীর নকশবন্দির ইসলাহি ইজতেমা ২৭, ২৮, ২৯ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উলামা সুলাহা'র প্রিয়ভাজন, বিশ্ববরেণ্য দাঈ-দরবেশ ও কালজয়ী আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা, হাফেজ পীর যুলফিকার আহমদ নাকশবন্দি, মুজাদ্দিদী দা. বা. এর ভারতীয় সালেকীন ও ভক্তদের জন্য ২০১৯ সালের খানকাহী ইজতেমা মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন এপ্রিল মাসের ২৭, ২৮, ও ২৯ তারিখে।

মুলতাকা নামের এ ইসলাহী ইজতেমায় স্থানীয়রা ছাড়া ভারত ও অন্যান্য দেশ থেকে হযরতের খলিফাদের অনুমতি ক্রমে ভিসা নিয়ে আসা সাত শতাধিক দেওবন্দী মসলকের সালেকীনরা অংশ গ্রহন করে থাকেন। দারুল উলুম দেওবন্দের ও ২০/২৫ জন সম্মানিত উস্তাদ মুলতাকায় তাশরীফ আনেন।

তিন দিন ব্যাপী পরিচালিত এ বরকতময় মাহফিল ও নুরানী আয়োজনে হযরতকে কাছে থেকে দেখার শুনার জানার ও বায়আত হওয়ার এবং নির্ধারিত সময়ে সরাসরি হাল জানিয়ে পরামর্শ ও দোয়া নেওয়ার সুযোগ পাওয়া যায়।

আয়োজকরা জানিয়েছেন এই বরকতময় এজতেমায় শরিক হয়ে সরাসরি হযরতের সুহবত থেকে ধন্য হতে পারবেন সীমিত সংখ্যক বাংলাদেশি আগ্রহীরাও। তাদেরকে হযরতের কোন স্থানীয় খলিফা বিশেষত হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হুজুর, হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব হুজুর ও হযরত মাওলানা উবায়দুর রহমান খান নদভী সাহেব হুজুর এর পরামর্শ ক্রমে রেজিস্ট্রেশনের সব কাজ দ্রুত সেরে নিতে হবে। ৩১ মার্চের পর নতুন করে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবেনা।

বাংলাদেশে হযরতের অন্যান্য খলিফার মধ্যে রয়েছেন হযরত মাওলানা মুমতাযুল করীম সাহেব বাবা হুজুর, হযরত মাওলানা মুফতী মুহাম্মদ হানিফ রাগেব সাহেব হুজুর ও হযরত পীর আব্দুল হালীম সাহেব হুজুর।

উল্লেখ্য, উক্ত ছয়জন ছাড়া বাংলাদেশে অবস্থানরত হযরতের আর কোন জিবিত খলিফা নেই।

রেজিস্ট্রেশন করা লিংক : ক্লিক করুন

রেজিস্ট্রেশন Successful হয়ে গেলে Invitation Letter জন্য মোবাইল নাম্বার ও পাসপোর্টের স্কেন কপি মুলতাক্বার বাংলাদেশী সমন্বয়ক মাওলানা মুযাজ আহমদ এর কাছে WhatsApp এ প্রেরণ করুন।

আরআর 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ