বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সন্তানের জন্মগত ত্রুটি এড়াতে দ্রুত বিয়ের পরামর্শ গবেষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩৫ বছর বা তার পর বিয়ে করলে সন্তান জন্মগতভাবে সমস্যা নিয়ে আসবে বলে জানিয়েছেন গবেষকরা। তাই অনাগত সন্তানের জন্মগত ঝুঁকি এড়াতে পুরুষদের দ্রুত বিয়ের পরামর্শ দিয়েছেন তারা।

সম্প্রতি চার কোটি শিশুর ওপর এক গবেষণা চালিয়ে গবেষকরা দেখেছেন, যেসব বাবা ৩৫ বছরে বিয়ে করেছেন তাদের সন্তানদের জন্মগত ত্রুটি বেশি। আর যারা ৪৫ বছরের বাবা তাদের ঝুঁকি আরো বেশি।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেডিসিনের অধ্যাপক গবেষক মাইকেল এইজেনবার্গ বলেন, গবেষণায় দেখা গেছে, সুস্থ্য বাচ্চা নির্ভর করে বাবার বয়সের ওপর। যখন একজন বাবা পয়ত্রিশ বছর বয়সে বিয়ে করেন এবং বাচ্চা হয় তখন তার সন্তানের জন্মগত ঝুঁকি বেশি থাকে।

তিনি আরো বলেন, বাবার বয়স যখন ৩৫ হয় তখন সন্তানের জন্মগত ঝুঁকি কিছুটা বাড়ে, আর যদি বাবার বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হয় তখন সন্তানের জন্মগত ত্রুটি অনেকগুণ বেড়ে যায়। প্রতি বছর একজন পুরুষের স্পামের পরিবর্তন দেখা যায়।

গবেষণায় আরো দেখা গেছে, ৪৫ বছর বয়সে যেসব পুরুষ সন্তানের জনক হন তাদের প্রায় ১৪ ভাগ ইনটেনসিভ কেয়ারে ভর্তি হতে হয়। আর ১৮ ভাগ শিশু খিঁচুনিতে ভোগেন এবং ১৪ ভাগ কম ওজনে জন্ম নেয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ