সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ট্রাম্পের সঙ্গে বৈঠক: বাবার মতো ট্রেনে চেপে ভিয়েতনাম সফরে কিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয়বারের জন্য সাক্ষাত করতে চলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পরমাণু শক্তি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। তবে এই সফরের জন্য বিমানে নয়, ট্রেনে চেপে গেলেন কিম।

পিয়ংইয়ং থেকে এদিন শনিবার ট্রেনে চেপেছেন কিম। বৈঠক হবে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। তার সঙ্গেই ট্রেনে চেপে গিয়েছেন উত্তর কোরিয়া সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।

এর আগে গতবছর সিঙ্গাপুরে প্রথমবার সাক্ষাত হয় কিম ও ট্রাম্পের। সেইসময়ে যারা কিমের সঙ্গে ছিলেন, তারাই সঙ্গ দিচ্ছেন এবারও। এ ছাড়া, রয়েছেন কিমের বোন কিম ইয়ো জং। তিনি সিঙ্গাপুরের বৈঠকের সময়ও ছিলেন।

৮ মাস পরে ফের একবার কিম-ট্রাম্প বৈঠক হতে চলেছে। কোরিয়া উপদ্বীপ অঞ্চলকে পরমাণু নিরস্ত্রীকরণের পথে এগিয়ে নিয়ে যেতেই এই বৈঠক। প্রায় আড়াই দিনের সফরে চীনের মধ্যে দিয়ে কিম ট্রেনে চেপে ভিয়েতনামে পৌঁছাবেন। ২৬ তারিখ তার পৌঁছনোর কথা। বৈঠক হবে তার পরের দিন থেকে।

কিমের বাবা কিম জং দ্বিতীয় ও দাদা কিম দ্বিতীয় সুং-ও ট্রেনে চেপে সফর করতে ভালোবাসতেন। সেই পরম্পরাই ধরে রেখেছেন তিনি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ