সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ভারত-সৌদির সম্পর্ক ডিএনএতে: সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলওয়ামা ঘটনার পর আঞ্চলিক শান্তি রক্ষার জন্য দু’দিনের সফরে গিয়ে পাকিস্তানের পিঠ চাপড়েছিলেন সৌদি যুবরাজ। তার পরেই এক দিনের জন্য দিল্লিতে পা দিয়ে বললেন, ‘ভারত আর সৌদি আরবের মধ্যে সম্পর্কটা ডিএনএ-তে’।

মঙ্গলবার দিল্লির বিমানবন্দরে নামার পর সন্ধ্যায় সব প্রোটোকল ভেঙে সৌদি যুবরাজকে জড়িয়ে ধরে স্বাগত জানান ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এরপর টুইটে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করল’।

আজ বুধবার সকালে সৌদি যুবরাজকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় রাষ্ট্রপতি ভবনে। অতপর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক হয় সৌদি যুবরাজের।

যুবরাজের সঙ্গে সৌদি মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য ও বড় একটি বাণিজ্যিক প্রতিনিধিদল গিয়েছে।

২০১৭-’১৮ অর্থবর্ষে ভারত ও সৌদির দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২ হাজার ৭৪৮ কোটি মার্কিন ডলার। দ্বিপাক্ষিক বাণিজ্যের নিরিখে ভারতের চতুর্থ ঘনিষ্ঠতম দেশ সৌদি আরব।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ