মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিইউতে ভর্তি থাকা কবি আল মাহমুদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে| মঙ্গলবার সকালে প্রেসার ও হার্টবিট কমে গেছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎকরা।

কবির পরিবার সূত্রে আরও জানা যায়, পরিবারের পক্ষ থেকে কবির ছোট ছেলে মীর আনিস দেশবাসীর কাছে তার বাবার রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন।

আল মাহমুদকে গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে সিসিইউ'তে রাখা হয়েও শারীরিক অবস্থা বিবেচনায় রাত ৪টার দিকে চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি ইবনে সিনার নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।

দেশবরেণ্য এই কবি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশকিছু রোগে ভুগছেন। তার কিডনি ও লিভারে আগেই থেকে ইনফেকশন ছিল। আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক ও সাংবাদিক।

হুআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ