সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ইথিওপিয়ায় ২টি মসজিদে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চালের একটি এলাকায় আগুন দিয়ে দুইটি মসজিদ পুড়িয়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার এ ঘটনার পর দেশটির আঞ্চলিক ইসলামিক অ্যাফেয়ার্স সুপ্রিম কাউন্সিল বলেছে, আন্তঃধর্মীয় দ্বন্দ্ব ও সংঘর্ষ উস্কে দিতেই এইঘটনা ঘটানো হয়েছে।

কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, সোমবার ইথিওপিয়ার আমহারা প্রদেশের দক্ষিণ গোন্ধার এলাকার এসত নামক স্থানে মসজিদে আগুনদেয়ার ঘটনা ঘটে।

আমহারা মিডিয়া এজেন্সি থেকে প্রকাশিত খবর অনুযায়ী কাউন্সিল সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ হাসান বলেছেন,‘যারা ধর্মকে ব্যবহার করে সারাদেশে অস্থিরতা ও ধ্বংসলীলা ছড়িয়ে দিতে চায়, তারাই এই ঘটনা ঘটিয়েছে।’

পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ইথিওপিয়ার মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মুসলিম। আর বাকিদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মের বিভিন্ন শ্রেণীর অন্তর্ভূক্ত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ