সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

‘গো-মাতা’ রক্ষায় ৭৫০ কোটি রুপি বরাদ্দ মোদি সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘গো-মাতা’দের রক্ষার জন্য বাজেটে বড় বরাদ্দ রেখেছে মোদি সরকার। শুক্রবার ভারতের সংসদে অর্থ ও কর্পোরেট বিষয়ক দফতরের মন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পাওয়া রেলমন্ত্রী পীযুষ গোয়েল পীযুষ বাজেট পেশ করার সময় ঘোষণা করেন, গত কয়েক মাসে ভারতের বিভিন্ন রাজ্যে যে গো-হত্যা ও তার ফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাতে চিন্তিত কেন্দ্রীয় সরকার। আর তাই দেশে ‘গো-মাতা’দের রক্ষা করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

এই উদ্যোগ হিসেবে দেশজুড়ে ‘গো-মাতা’দের রক্ষা করার জন্য ‘রাষ্ট্রীয় গোকুল যোজনা’ প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনায় ৭৫০ কোটি রুপি বিনিয়োগ করা হবে। এ ছাড়াও রাষ্ট্রীয় কামধেনু আয়োগের কথাও ঘোষণা করা হয়েছে শুক্রবারের বাজেটে।

এ ছাড়া, পশুপালনের কাজে যারা যুক্ত, তাদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডে ২ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ