সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

মাদকবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রে নিহত ২, আহত ৪ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে মাদকবিরোধী অভিযানে চলাকালে পুলিশের গুলিতে দুই সন্দেহভাজন আসামি নিহত হয়েছে। গুলিবিদ্ধ হন ৪ পুলিশ কর্মকর্তা।

দেশীয় সময় গতকাল সোমবার দেশটির হোউস্টনে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের সময় এ হতাহতের ঘটনা ঘটে বলে জান যায়।

সংবাদমাধ্যমগুলো জানায়, গতকাল সোমবার বিকেল থেকে দক্ষিণ হোউস্টনের একটি বাড়িতে এ অভিযান চালায় পুলিশের একটি টিম। এসময় ভেতরে থাকা সন্দেহভাজনরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। তাতে দুই সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত ও ৪ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন।

দুই পুলিশ অফিসারের ঘাড়ে গুলি লেগেছে। তাদেরকে গুরুত্বর অবস্থায় স্থানীয় হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অপর দুই পুলিশ কর্মকর্তা শঙ্কামুক্ত আছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ