সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

আফগানিস্তান থেকে ১৮ মাসের মধ্যে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ দিন পর আফগানিস্তান থেকে দেড় বছরের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহারে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত খসড়া শান্তি চুক্তি করতেও প্রস্তুত তারা। তালেবানের দাবি, কাতারে এক আলোচনায় মার্কিন বিশেষ দূত জালমি খালিলজাদ এ বিষয়ে সম্মতি দিয়েছেন।

১৭ বছর ধরে আফগান বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু অর্ধেক দেশ এখনো তালেবানের নিয়ন্ত্রণে। আফগানিস্তানে ন্যাটোর ১৪ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। এখন তারা অর্ধেক সেনা ফিরিয়ে নেয়ার কথা ভাবছে।

তালেবানের সাথে শান্তি আলোচনার। তালেবানের দাবি, ১৮ মাসের মধ্যে আফগানিস্তান থেকে প্রত্যাহার হবে বিদেশি সেনা। তবে যুক্তরাষ্ট্র বা তালেবানের পক্ষ থেকে এখনও কোনো যৌথ বিবৃতি দেয়া হয়নি।

অগ্রগতির কথা জানিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ শান্তি দূত জালমে খলিলজাদও। তিনি জানান, কিছুদিনের মধ্যে আবারও বৈঠক হবে। খলিলজাদের সাথে একমত জানিয়ে টুইট করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সূত্র: এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ