সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ফ্লোরিডায় ব্যাংকে বন্দুক হামলা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এক ব্যাংকে বন্দুক হামলা হয়েছে। অরল্যান্ডো থেকে ৮৫ মাইল দূরে ঘটা এ ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।

সিএনএনের খবর বলছে, ঘটনার পরই অভিযুক্ত হামলাকারী জেফেন জেভার-ই পুলিশকে ফোন করে। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার কিছু পরে ব্যাংকে ঢোকে জেফেন জেভার। এরপরেই গুলি চালায়। সেব্রিং পুলিশ জানিয়েছে, পুলিশকে ফোন করে জেফেন জেভার জানায়, সে পাঁচ জনকে গুলি করেছে।

খবর পাওয়ার পরই সোয়াট টিম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের সঙ্গে কথা বলা শুরু করে। সোয়াট টিমের কাছে আত্মসমর্পণ করে ওই ব্যক্তি। এফবিআই এবং ফ্লোরিডা প্রশাসনের তরফে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ