শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জমিয়ত নেতা মনির কাসেমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) ২০ দলীয় জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রচলিত সিস্টেমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ইসলামসম্মত নয় বলে আলেমগণ এ কাজে বিরত থাকলেও এই প্রথম তিনি শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ কারণে বিষয়টি আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, রোববার সকাল ১১ টপায় মুফতি মনির হোসাইন কাসেমীর নেতৃত্বে দলের নেতাকর্মীদের নিয়ে চাষাঢ়ায় অবস্থিত বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মুনাজাতের মাধ্যমে একাত্তরের শহীদের মাগফিরাত কামনা করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল। এবার দলটি (শায়খ মুমিন অংশ) বিএনপি থেকে ৩ টি আসন পেয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ ৪ আসনে লড়ছেন মুফতি মুনির হোসাইন কাসেমী। তার প্রতিদ্বন্দ্বি আলোচিত রাজনীতিক এমপি শামিম ওসমান।

মুফতি মনির হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচন করছেন। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তিনি।

মঈন খানের নির্বাচন প্রচারণায় হামলা-গুলিতে আহত ৫০

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ