শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

ড. কামালের বিরুদ্ধে ইবি প্রভাষকের জিডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়া থানায় ড. কামাল হোসেনের বিরুদ্ধে জিডি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের এক প্রভাষক। সাংবাদিকদের হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগে  জিডি করা হয় তার বিরুদ্ধে।

গতকাল (১৪ ডিসেম্বর) বিকালে অভিযোগ দাখিল করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মোস্তাফিজুর রহমান। রাতে ইবি থানার ৬২১ নম্বর সাধারণ ডায়রি  সংশ্লিষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ  দারুস সালাম থানায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান কুষ্টিয়া পুলিশ সুপার তানভীর আরাফাত।

অথচ ফৌজদারি অপরাধে অভিযোগ দায়ের করা হলেও অভিযোগটি জিডি হিসেবে নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দারুস সালাম থানায় পাঠিয়ে দেয়।

অভিযোগ করা হয়, ড. কামাল হোসেন শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যান, সে সময় সাংবাদিকরা  আগামী নির্বাচনে জামায়াত প্রশ্নে ঐক্যফন্টের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করলে ড. কামাল হোসেন সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হন।

তিনি পাল্টা  প্রশ্ন করেন, কতো টাকা পেয়েছ? কাদের টাকায় এসব বেহুদা প্রশ্ন করছ, তোমার নাম কী? দেখে নেব, কোন টিভি/পত্রিকায় কাজ কর চিনে রাখব।

ড. কামালের গাড়িতে হামলার তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ