শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

রোজা রেখে ভোটকেন্দ্র পাহারা দিন: বরকত উল্লাহ বুলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় একাদশ নির্বাচনে নেতাকর্মীদের রোজা রেখে ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি আরো বলেন, ধানের শীষের পক্ষে এক একটি ভোট কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির পক্ষে সহায়ক হবে। জেনে রাখুন-বিজয় সুনিশ্চিত। ৩০ ডিসেম্বর ভোট দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে।

ভোট কারচুপি হতে পারে, এমন আশঙ্কা করে নোয়াখালী-৩ আসনে ধানের শীষের এই প্রার্থী বলেন, ৩০ ডিসেম্বর রোজা রেখে কেন্দ্র পাহারা দেবেন। ভোটের হিসাব না নিয়ে কেন্দ্র ছাড়বেন না।

গতকাল বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর মির্জানগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

বরকত উল্লাহ বুলু আরো বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আর ভোটকেন্দ্রে ভোটের হিসাব নিয়ে বের হয়ে আসতে পারলে বিজয় আমাদের সুনিশ্চিত।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ