বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ

রাজধানীতে উত্তেজনার মধ্যে ঐক্যফ্রন্টের প্রচারণা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকা-১৮ আসনে উত্তেজনাকর পরিবেশের মধ্য দিয়ে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলো জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরখানের শাহ কবীর মাজার জিয়ারতের পর সেখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যান জাতীয় ঐক্যফ্রন্টের দুই শীর্ষ নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এ সময় ঢাকা-১৮ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, নইলে শান্তিরক্ষা বাহিনীতে নিয়োগ বন্ধ হয়ে যাবে।

এ সময় আওয়ামী লীগ সারাদেশেই ঐক্যফ্রন্ট এবং ধানের শীষের প্রার্থীদের প্রচারণায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ