বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই

কুষ্টিয়ায় বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৭ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া রেলওয়ে কোর্ট স্টেশন সংলগ্ন নির্বাচনী কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

তাদের কেন আটক করা হয়েছে জানতে চাইলে পুলিশ বলে, বিএনপি প্রার্থীর কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের মিছিলের ওপর বিএনপি কর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ করার অভিযোগ রয়েছে।

তবে বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপি নির্বাচনী কার্যালয়ে প্রার্থীর সঙ্গে দলীয় নেতাকর্মীদের নির্বাচনী বৈঠক চলছিল। এ সময় নৌকা প্রার্থীর সমর্থকদের একটি মিছিল বিএনপির নির্বাচনী কার্যালয়ে অকস্মাৎ প্রবেশ করে তাদের হুমকি দেয় এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে।

এ ঘটনার পর ওই নির্বাচনী কার্যালয় প্রায় এক ঘণ্টা ঘেরাও রেখে তল্লাশি করে পুলিশ। এ তল্লাসির সময় বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার তার কার্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়েছে। তবে অভিযোগের প্রমান পাওয়া না গেলে তাদের ছেড়ে দেয়া হবে।

বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার দাবি করেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে নৌকার প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করে হুমকি এবং কয়েকজন কর্মীকে মারধর করেছে। এবং তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ