বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই

পাকিস্তান আমলেও দেশের এ পরিস্থিতি ছিল না: কর্নেল অলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমন্বয়ক কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, তা পাকিস্তান আলমেও ছিল না। এই পরিস্থিতির সঙ্গে তুলনা হয় হিটলারের জার্মানির।

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অলি আহমেদ বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকায় ২০ দলীয় ঐক্যজোটের নেতা-কর্মীদের হয়রানিমূলক গ্রেপ্তার করা হচ্ছে।

মামলা দেয়া হচ্ছে। নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। এই পরিস্থিতির জন্য দায়ী সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে অলি আহমেদ বলেন, সবার উচিত ন্যায়ের প্রতি সম্মান প্রদর্শন করা।

প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে অলি আহমেদ বলেন, আপনি বঙ্গবন্ধু কন্যা। সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া আপনার দায়িত্ব। কেউ চিরদিন বেঁচে থাকবেন না। একদিন সবাইকে বিদায় নিতে হবে। সেই বিদায় যেন সম্মানজনক হয়।

তিনি বলেন, কর্মকর্তাদের কাছে ফোন করলে তারা ধরছেন না। প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ফোন করতেই পারি।

কিন্তু তারা ভয়ের মধ্যে আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলতে পারছি না। এমনকি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা আমাদের ফোন ধরছেন না। সবমিলিয়ে দেশের পরিস্থিতি ভালো নয়।

হাটহাজারীতে আলেমদের বৈঠকে ৭ সিদ্ধান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ