সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভাষণে বিনয়, চোখে স্বপ্ন: তারেক রহমানকে নিয়ে কিছু ভাবনা ‘দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে’  গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাওলানা জুনায়েদ আল হাবীব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন না ২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে জমিয়তের হয়ে উন্মুক্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল তার।

জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়াতে একটি চিঠি দিলে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন।

একই সঙ্গে তিনি ঐক্যফ্রন্ট প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, আসন্ন নির্বাচনে যাতে ঐক্যবদ্ধ রাজনীতিতে কোন বিরূপ প্রতিক্রিয়া না হয়, সে জন্য বিএনপি মহাসচিবের অনুরোধে নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়েছি।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপি থেকে এবার তিনটি আসন পেয়েছে। এগুলো হলো, সিলেট ৫ মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সুনামগঞ্জ ৩ শাহীনুর পাশা চৌধুরী ও নারায়ণগঞ্জ ৪ মাওলানা মুনির হোসাইন কাসেমী।

এছাড়া দুইজন প্রার্থী উন্মুক্ত আসনে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত হয়েছিল। তাদের মধ্যে একজন মাওলানা জুনায়েদ আল হাবীব, অন্যজন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তবে জুনায়েদ আল হাবীব নির্বাচন থেকে সরে দাঁড়ালেও মাওলানা আফেন্দী এখনো নির্বাচন করবেন বলেই জানা গেছে।

বিএনপি থেকে দুই জমিয়ত পেলো ৪ আসন

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ