বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই

কুয়েতে সড়কে প্রাণ গেলো বাংলাদেশির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুয়েতে সড়ক দুর্ঘটনায় আলী আকবর নামের বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার সকালে কুয়েতের ফেরদৌস ৭ নম্বর ব্লক এলাকায় কর্মরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত আলী আকবর চাঁদপুর সদরে কৃষ্ণাপুর মাস্টারবাজার এলাকার এবাদ উল্লাহর ছেলে।

আহতরা হলেন চাঁদপুরের খলিল মিয়া, টাঙ্গাইল সখিপুরের লোকমান মিয়া, গোলাম হোসেন বাকী। আহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। হতাহতরা সবাই কুয়েত ন্যাশনাল কোম্পানিতে ক্লিনারের কাজ করতেন।

কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে এ ঘটনায় আহতরা জানান, কুয়েতের ফেরদৌস ৭ নম্বর ব্লক এলাকায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে আলী আকবরের মৃত্যু হয়। এ সময় আহত হন চার বাংলাদেশি।

এদিকে নিহত আলী আকবর মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত দেশে পাঠানো হবে বলে কুয়েত ন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

‘সাদপন্থীদের বর্বরতা ও সহিংসতা তাবলিগের ইতিহাসে একটি কালো অধ্যায়’‎


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ