সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে’  গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোনয়ন না পাওয়ায় দল ত্যাগ করলেন মনির খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি থেকে পদত্যাগ করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান। মনোনয়ন বঞ্চিত হওয়ায় তিনি দল থেকে পদত্যাগ করেন।

আজ রবিবার (৯ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

মনির খান বলেন, এত অনিয়মের মধ্যে থাকা যায় না। তাই সিদ্ধান্ত নিয়েছি দল থেকে পদত্যাগ করব।

তিনি অভিযোগ করে বলেন, আমরা শিল্পীরা আসলে সম্মান চাই। যেটা দল থেকে পাইনি। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন শিল্পী মনির খান।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঝিনাইদহের চারটি আসনের মধ্যে বিএনপির তিনজন প্রার্থীকে চিঠি দেয়া হলেও তিনি চিঠি পাননি।

আসনটিতে জামায়াতের ভোট বেশি হওয়ায় বিএনপি জামায়াত ইসলামীকে ছেড়ে দিয়েছে। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমান।

নতুন মুসলিম দেশ হচ্ছে বাংসামরো

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ