বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের

নয়াপল্টনে বিএনপির অফিসে আবারো তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পাওয়ায় আবারো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তালা মেরেছে মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা।

আজ শনিবার রাত ৮টার দিকে পটুয়াখালী-৩ আসনে মনোনয়নবঞ্চিত হাসান মামুন-এর সমর্থকরা কার্যালয়ে তালা মারেন। এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

আজ বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-১ আসনে সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে মনোনয়ন না দেয়ায় শতাধিক সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন শুরু করে এবং কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেয়।

এরপর বিক্ষুব্ধ সমর্থকরা দুপুর ২টার দিকে ওই তালা খুলে দেন। তবে সেখান থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের দিকে রওনা হন। এ আসনে মনোনয়ন পেয়েছেন মালয়েশিয়া বিএনপি নেতা মোশাররফ হোসেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরপরই কুষ্টিয়া-৩ আসনে মনোনয়নবঞ্চিত অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা বিক্ষোভ শুরু করেন।

গুলশান কার্যালয় থেকে বার বার মাইকে মিছিল স্লোগান না করার ঘোষণা দিলেও সেদিকে ভ্রুক্ষেপ করছে না মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ