বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি

ইসিতে বৈধ হওয়া প্রার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে অংশ নেয়ার জন্য আপিল করে প্রার্থিতা ফেরতের পরও রায়ের সার্টিফায়েড কপি না পাওয়ায় বিক্ষোভ করেছেন দ্বিতীয় দিনে বৈধ হওয়া প্রার্থীরা।

শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈধ প্রার্থীরা বিক্ষোভ করতে ‍শুরু করেন।

প্রার্থীরা জানান, ইসির আইন শাখায় বার বার যোগাযোগ করে রায়ের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা করেন। কিন্তু আইন শাখা থেকে কপি তো দূরের কথা কবে দেয়া হবে সে তথ্যও পাননি তারা।

আপিল করলে শুনানি করে নির্বাচন কমিশন প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন। কিন্তু রায়ের সার্টিফায়েড কপি দেয়া হচ্ছে না। এতে দলের চূড়ান্ত নমিনেশন না পাওয়ার শঙ্কায় রয়েছেন তারা।

এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, শুনানির পরপরই আমরা রায়ে সার্টিফায়েড কপি দিয়ে দেয়া হবে।

ভুক্তভোগীরা বলছেন, সচিব সেদিন নিজেই একথা বলার পর, এখন আমাদের ভোগান্তির মধ্যে ফেলা হয়েছে।

আপিল শুনানির দ্বিতীয় দিন শুক্রবার ৭৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৬৫টি আপিল খারিজ হয়ে যায়। আর ৭টি পেন্ডিং রাখা হয়।

আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। এবং ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ