বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

স্ত্রীর নামে সম্পদ দিয়ে পার পেয়ে যাচ্ছেন অনেকে: দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বামীরা স্ত্রীর নামে সম্পদ লিখিয়ে বা দিয়ে পার পেয়ে যাচ্ছেন। আমরা খালি চোখেই বুঝতে পারছি স্ত্রীরা নির্দোষ কিন্তু কিছুই করার থাকছে না বলে মন্তব্য করেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুদক সদর দফতরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান আরো বলেন, বিদ্যমান সিস্টেমের কারণেও অনেকে দুর্নীতি করতে বাধ্য হচ্ছেন। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে তাদের আমলনামা সংগ্রহ করা হচ্ছে।

স্বামীর চেয়ে স্ত্রীরা বেশি সম্পদশালী প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, সত্যি বলতে কি নারীর কারণে অনেক মামলা আটকে আছে। স্বামীরা স্ত্রীর নামে সম্পদ দিয়ে পার পেয়ে যাচ্ছেন। আমরা খালি চোখেই বুঝতে পারছি স্ত্রীরা নির্দোষ কিন্তু কিছুই করার থাকছে না। তাদের কাছে সম্পদের বিষয় জানতে চাইলে অধিকাংশ স্ত্রীই বলছেন তারা কিছুই জানেন না। এভাবে চলতে থাকলে ন্যায় বিচার অসম্ভব হয়ে পড়বে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ