শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

‘ধর্মীয় বিষয়ে আলেমদের অনুসরণের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্মীয় অংঙ্গনে এখন সবচেয়ে বড় সংকট দাওয়াত ও তাবলিগের বিরোধ ও মতপার্থক্য। মাওলানা সাদ সাহেবের বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ড এবং তাবলিগ জামাতকে বিপথগামী করার তৎপরতায় উলামাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

এ সংকট নিরসনে বাংলাদেশের আলেমদের মধ্যে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম হলেন, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল, বেফাকের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুহ হক।

বাংলাদেশ থেকে প্রতিনিধি হয়ে তিনি নিযামুদ্দীন ও দারুল উলুম দেওবন্দও সফর করেছেন। চলমান এই সমস্যার নানাদিক নিয়ে তার সাথে কথা মুহাম্মদ এহসানুল হক।

তাবলিগ জামাতের মধ্যে বর্তমান সময়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে এর সূচনা কোত্থেকে বা কিভাবে শুরু হলো?

মাওলানা মাহফুজুল হক : তাবলিগ জামাতের মাঝে বর্তমানে যে সমস্যা পরিলক্ষিত হচ্ছে, এর সূত্রপাত মূলত তাবলিগের তৃতীয় হজরতজী মাওলানা এনামুল হাসান সাহেব রহ. এর ইন্তেকালের পর থেকে।

মাওলানা এনামুল হাসান রহ. ইন্তেকালের দুই বছর পূর্বে ১৯৯৩ সনে তাবলিগের কাজ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য দশ সদস্য বিশিষ্ট একটা শূরা গঠন করেছিলেন। এর মধ্যে নিযামুদ্দীনের ছিলেন পাঁচজন, পাকিস্তানের চারজন আর বাংলাদেশ থেকে একজন।

নিযামুদ্দীনের যে পাঁচজন ছিলেন, তাদের মধ্যে বয়স ও অভিজ্ঞতায় সবচেয়ে কনিষ্ঠ ছিলেন মাওলানা সাদ সাহেব। শুরার দশজনের একজন হিসেবে এবং নিযামুদ্দীনের পাঁচজনের একজন হিসেবে তাবলিগের বেশ কিছু দায় দায়িত্ব পালনের সুযোগ আসে মাওলানা সাদ সাহেবের।

তিনি তখন তাবলিগের কাজে বিভিন্ন ধরনের পরিবর্তন আনেন। তার বক্তব্যের মাঝেও নানা ধরনের অসঙ্গতি দেখা দেয়। এতে করে সমস্যা সৃষ্টি হতে থাকে। এক পর্যায়ে তিনি নিজেকে সারা বিশ্বের আমির হিসেবে ঘোষণা করেন। তখনই সমস্যা চূড়ান্ত রূপ লাভ করে।

শুরা সদস্যদের মধ্যে তিনি ছিলেন সর্ব কনিষ্ঠ। তাহলে তিনি আমির হয়ে গেলেন-এই সুযোগটা এলো কিভাবে?

মাওলানা মাহফুজুল হক : নিযামুদ্দীনে যে পাঁচজন ছিলেন তাদের মধ্যে তিনজন খুব অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেন। মাওলানা ইযহারুল হাসান রহ. ৯৬ সনে, উমর পালনপুরি রহ. ৯৭ সনে, এরপর ৯৮ সনেও আরেকজন শুরা সদস্য ইন্তেকাল করেন।

বাকি থাকেন মাত্র দুইজন; মাওলানা যুবাইরুল হাসান রহ. ও মাও