শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

ইন্দোনেশিয়ায় বিদ্রোহীদের গুলিতে নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় বিদ্রোহীদের গুলিতে অন্তত ২৪ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

সূত্র মতে জানা যায় ওই এলাকায় দেশটির সেনাবাহিনীর এক সদস্যও বিদ্রোহীদের গুলিতে প্রাণ হারিয়েছেন। ইন্দোনেশিয়ার শ্রম মন্ত্রণালয় বলছে-এ ঘটনার পর ওই এলাকায় সব ধরনের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

অস্ট্রেলিয়ার উত্তরে ও নিউ গিনি দ্বীপের কাছে জেলার এনদুগায় গত রোববার রাতে ওই শ্রমিকদের গুলি চালিয়ে হত্যা করেছে বিদ্রোহীরা। কোনো কোনো গণমাধ্যম নিহতের সংখ্যা ৩১ জন বলেও দাবি করেছে।

মৃত নির্মাণ শ্রমিকরা দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ইসতাকা কারইয়ায় কর্মরত ছিলেন। তারা পাপুয়ার অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ওই এলাকায় বেশ কিছু সেতু ও রাস্তাঘাটের নির্মাণকাজ করছিলেন।

সূত্র: রয়টার্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ