শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

মইনুলসহ গ্রেফতারকৃত আইনজীবীদের মুক্তি দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারী সাংবাদিককে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনসহ গ্রেফতারকৃত সব আইনজীবীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি।

আজ মঙ্গলবার সুপ্রিমকোর্টে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সমিতির সভাপতি আইনজীবী শাহ মো. খসরুজ্জামান।

জাতীয় আইনজীবী সমিতি এ সম্মেলনের আয়োজন করে বলে জানা যায়। খসরুজ্জামান বলেন, বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি সমগ্র দেশের আইনজীবী সমিতিগুলোর ফেডারেশন এবং নির্দলীয় একমাত্র আইন পেশার সংগঠন।

তিনি আরো বলেন, আশির দশকে আইনজীবীদের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনজীবীরা অতীতের মতো দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে।

সিনিয়র এ আইনজীবী আরও বলেন, সমিতির পক্ষ থেকে নির্বাচনী এলাকায় যেখানে আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেসব এলাকায় নির্বাচনী প্রচারণার জন্য নির্বাচনী প্রচার কমিটি করা হয়েছে।

অ্যাডভোকেট শামসুল জালাল চৌধুরীকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আবুল বাশারকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি ১০ ডিসেম্বর থেকে প্রচারণা কাজ শুরু করবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ