শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

পছন্দের গান শোনানোর অনুরোধ করায় দুই যুবককে গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিজে’কে পছন্দের গান বাজাতে বলেছিল দুই তরুণ। কিন্তু বারবার বলার পরেও কথা কানে নেয়নি ওই ডিজে। এ নিয়ে শুরু হয় কাটাকাটি। এর একপর্যায়ে হাতাহাতি।

তারপর হঠাৎ গান শোনার অনুরোধকারী দুই তরুণকে গুলি করে বসে ১৯ বছরের ওই ডিজে ও তার দুই বন্ধু। রবিবার রাতে ভারতের দিল্লির পালাম ভিলেজে এ ঘটনা ঘটেছে।

এনডিটিভির খবর বলছে, ভারতের দিল্লির পালাম ভিলেজের এক বাড়িতে চলছিল অনুষ্ঠান। সেখানেই বক্সে গান বাজাচ্ছিলেন ডিজে অক্ষয়। বারবার তাকে নিজেদের পছন্দের একটি গান চালাতে বলেন শ্যাঙ্কি (২৩) এবং তার চাচাতো ভাই তুষার (১৬)।

বিরক্ত হয়ে নিজের দুই সঙ্গী সঞ্জয় এবং আশিস শর্মাকে ডাকেন অক্ষয়। এরপরেই ঘটে ওই ঘটনা।

পুলিশ জানিয়েছে, পার্টি চলাকালীন প্রকাশ্যেই শ্যাঙ্কি এবং তুষারের ওপর গুলি চালায় অক্ষয় এবং দুই সঙ্গী সঞ্জয় ও আশিস। তলপেটে গুলি লাগে শ্যাঙ্কি এবং তুষারের।

পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় তিন অভিযুক্ত। পরে তাদের তিন জনকে গ্রেফতারও করা হয়েছে।

সূত্র: এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ