শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবসর মানেই বিদায় না। আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন মুহিত। দেশের পুঁজিবাজারে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য অর্থমন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হয় বলে জানা যায়।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনীতি থেকে অবসরে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ আমি অবসরে যাচ্ছি, কিন্তু অবসর মানেই বিদায় না। রেগুলার রুটিনমাফিক কাজ হয়তো থাকবে না। তবে আমি আপনাদের সঙ্গে আছি। আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না।

দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, আমরা যে উন্নয়ন করেছি তার মূলে রয়েছে নেতৃত্বের গুণ। আমাদের নেত্রী শুধু আমাদের নেতা নন; তিনি বিশ্বের শীর্ষপর্যায়ের নেতৃত্বের মধ্যে আছেন।

আওয়ামী লীগ সরকার দারিদ্র্যবিমোচনে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে উল্লেখ করে তিনি এ সময় বলেন, এবারও দারিদ্র্যবিমোচন আমাদের প্রধান অগ্রাধিকার থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে আপনারা বিষয়টি দেখতে পাবেন।

আমাদের দলের ইশতহারে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনকে গুরুত্ব দেয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ