শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

খেলাফত মজলিসের ১৫ পার্থীর মনোনয়ন বৈধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্যে ১৫টি সংসদীয় আসনে খেলাফত মজলিস (নিবন্ধন নং-০৩৮) মনোনীত প্রার্থীদের দাখিলকৃত মেনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানা যায়, খেলাফত মজলিসের মনোনয়নপত্র বাছাইয়ে আজ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীদের ১৫ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়েছে।

পার্থীরা হলেন ড. আহমদ আবদুল কাদের (হবিগঞ্জ- ৪)। মাওলানা এস এম সাখাওয়াত হোসাইন (খুলনা-৪), মাওলানা আবদুল বাসিত আজাদ ( হবিগঞ্জ-২), মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন (সুনামগঞ্জ- ৫), মুহাম্মদ মুনতাছির আলী (সিলেট-২), হাফেজ মাওলানা নোমান মাযহারী (কুমিল্লা-৭), মাওলানা আহমদ বিলাল (মৌলভীবাজার-৩)।

আলহাজ্ব মুহাম্মদ দিলওয়ার হোসাইন (সিলেট-৩), মাওলানা মুফতি শিহাবুদ্দীন (চট্টগ্রাম-৫), মাওলানা আবু সাইয়েদ (কুড়িগ্রাম-৪), অধ্যাপক তৌহিদুর রহমান মন্ডল রাজু (রংপুর-৩), অধ্যাপক রুহুল আমিন কামাল (বরিশাল-৪), হাফেজ কবির হোসেন (নারায়নগঞ্জ-৫), এডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম (ময়মনসিংহ-১) ও মাওলানা আবদুল আলী আরমান (নোয়াখালী-৪)।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ