শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

‘লবিস্ট নিয়োগ দিয়েও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি গণতান্ত্রিকক্রমেই বন্ধুহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বিএনপি লবিস্ট নিয়োগ দিয়ে, লাখ লাখ ডলার খরচ করেও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না। তারা গণতান্ত্রিকক্রমেই বন্ধুহীন হয়ে পড়েছে। শুধু পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্ব অটুট রয়েছে।’

শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

জাতীয় ঐক্যফন্টকে ‘জগাখিচুড়ি জোট’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আগামী নির্বাচনে ভোট বিপ্লব হবে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘তারা বুঝে গেছে আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না। এজন্য তারা বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে আমাদের আশঙ্কা, তারা নাশকতায় যায় কি-না?’

বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ব্রিটিশ পার্লামেন্ট

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ