শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

‘নির্বাচন সুষ্ঠু হলে ৩০ আসনের বেশি পাবে না আওয়ামী লীগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসনে জয়ী হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচনটা দিন না সুষ্ঠুভাবে, দেখেন, কে কতটা আসন পান। আমি আগেও বলেছি, এখনও বলছি, ৩০টার বেশি আসন পাবেন না।

শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, উনার কথার প্রতিক্রিয়া আমি দিতে চাই না কখনো। কারণ অধিকাংশ কথা অবান্তর বলেন তিনি।

জামায়াতকে কত আসন ছাড়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন,  কেউ জামায়াত নাই। এখন সব ধানের শীষ। জামায়াতের কোনো প্রার্থী নেই।

প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, তিনি একটি জিনিস ভয় পান, সেটা হলো সুষ্ঠু নির্বাচন।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ও পঞ্চদশ সংশোধনীর কারণে বাংলাদেশে একদিকে জনগণের সাংবিধানিক মৌলিক অধিকারগুলোকে হরণ করা হয়েছে। অন্যদিকে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের সব সম্ভবনাকে রুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, আমরা বিগত সাত বছর যাবৎ এই সংশোধনী ও ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। ২০১৪ সালের নির্বাচনও আমরা এসব কারণে বর্জন করেছিলাম। আজ দায়িত্বশীল সকল রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন সকলেই এই বিষয়ে একমত যে বর্তমান ব্যবস্থায় কোনো অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এটাই এখন এই মুহূর্তে জাতির সবচেয়ে বড় সংকট। এই সংকট সমাধানের জন্য আমরা বার বার আলোচনার কথা বলেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। কিন্তু কোনো সমাধান পাইনি।

‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, বর্তমান সংসদ বাতিল, কারারুদ্ধ দেশনেত্রী খালেদা জিয়া, সকল রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি, মামলা প্রত্যাহার, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা, প্রশাসনের রদবদলের দাবি করে আসছি। এই কারণে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের পক্ষে থেকে সাত দফা দাবি জানিয়েছি। সরকার কোনো কর্ণপাত না করে একতরফাভাবে তাদের পরিকল্পনা অনুযায়ী একটি প্রহসনের নিবাচন অনুষ্ঠান করতে চলেছে।’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ