শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ১০ রোহিঙ্গা ‍আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে ১০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে টেকনাফ শাহপরীর দ্বীপস্থ দক্ষিণপাড়া থেকে তাদের উদ্ধার করে র‌্যাব। এ সময় আটক করা হয় আব্দুর রহমান (৩২) নামের এক দালালকে। তিনি টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।

কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, শাহপরীর দ্বীপ দিয়ে সমুদ্রপথে ওই ১০ রোহিঙ্গা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। তাদের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী। উদ্ধার হওয়া রোহিঙ্গারা থাইংখালী ও কুতুপালং ক্যাম্পের।

উদ্ধার হওয়ার রোহিঙ্গা ও আটক দালালকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এ নিয়ে টেকনাফ থানায় দালালের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

রাখাইনে বৌদ্ধ-রোহিঙ্গা সংঘাত ধর্মীয় নয় রাজনৈতিক: মিন্ট স্যুয়ে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ