শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মন্ত্রীদের বেতন ও ভ্রমণ ব্যয় বন্ধে শ্রীলংকার পর্লামেন্টে বিল পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলংকার পার্লামেন্টে মন্ত্রীদের বেতন ও ভ্রমণ ব্যয় বন্ধে একটি প্রস্তাব পাস করা হয়েছে। গত মাসে বিক্রমাসিংহের বরখাস্তের পর প্রেসিডেন্টের মনোনীত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের মধ্যে এ নিয়ে তীব্র উত্তেজনা শুরু হয়েছে।

আজ শুক্রবার শ্রীলংকার পার্লামেন্টে বিরোধীদলের সমর্থকদের ভোটে প্রস্তাবটি পাস হয়েছে। পার্লামেন্টে ২২৫ সদস্যের মধ্যে ১২২ জন্য এ ভোট দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী সমর্থকরা এর আগেই ভোট বর্জন করেছিলেন।

পার্লামেন্টের স্পিকার কেরু জয়সুরিয়া এ প্রস্তাবের পক্ষে বক্তব্য দিয়ে বলেন, মন্ত্রীদের খরচ কমাতে এই প্রস্তাব পাস করা হয়েছে। এখন তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বিষয়টি অবহিত করবেন।

রাজাপাকসের সমর্থকরা বলছেন, পার্লামেন্টের এ ভোট অবৈধ। তারা স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

গত মাসে রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার পর পৃথিবীর কোনো দেশ এখনো শ্রীলংকার নতুন এ সরকারকে স্বীকৃতি দেয়নি।
প্রেসিডেন্ট সিরিসেনার এ সিদ্ধান্তকে দেশটির বিভিন্ন মহল একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে দাবি করেছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ