শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

নির্বাচন সামনে রেখে রাজশাহীতে কুইক রেসপন্স টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সংসদ নির্বাচন সামনে রেখে কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করেছে রাজশাহী নগর পুলিশ।

এদলে মোট ১২ সদস্য রয়েছে। তাতে ২ জন এসআই, ১ জন সার্জেন্ট, ৩ জন এএসআই ও ৬ জন কনস্টেবল রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার দলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দাঙ্গা দমনসহ যেকোনো সংকটময় মুহূর্তে দ্রুত ব্যবস্থা নেবে এই বিশেষ দলটি।

এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী সোয়াটের আদলে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) গঠন করে আরএমপি। সন্ত্রাস দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে বিশেষ পারদর্শী এ দলগুলো। দেশে এবং বিদেশে সিআরটি ও কিউআরটি সদস্যদের উচ্চতর প্রশিক্ষণ দেয়া হয়েছে।

আরএমপি কমিশনার বলেন, পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে নগর পুলিশ বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। দ্রুততার সঙ্গে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কিউআরটি নগর এলাকায় কাজ করবে। নগরীর নিরাপত্তায় সবার সহায়তা চান তিনি।

নির্বাচনি ইশতেহারে তিন আলেমদের প্রত্যাশা

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ