শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

নাইজেরিয়ায় শুরু হলো নতুন সহিংসতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সদস্যরা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইডুগুরী শহরের নিকটে একটি কৃষিক্ষেত্রে হামলা চালিয়ে চারজন কৃষককে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বিদ্রোহীদের এ হামলা থেকে রক্ষা পাওয়া এক কৃষক বলেছেন, বোকো হারামের অন্তর্গত বেশ কয়েক জন সশস্ত্র  এ হামলা চলিয়েছে। আবুবকর শাকাভির নেতৃত্বে এসকল বিদ্রোহীরা জিদারী পুলু এলাকার একটি কৃষিক্ষেত্রে হামলা চালিয়ে বেশ কয়েকজন কৃষককে হত্যা করেছে জানান তিনি। বিদ্রোহীদের এ হামলায় এক জন গুরুত্বর আহত হয়েছেন।

এই হামলা থেকে জীবিত রক্ষা পেয়ছেন মালাউমারা নামের এক কৃষক। তিনি এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, আমরা যখন কৃষিখেতে কাজ করছিলাম, তখন অনেক লোক কৃষিখেতে প্রবেশ করেছে। এই দেখে অনেক কৃষকরা পালিয়ে যায়। কিন্তু বিদ্রোহীরা ছয়জনকে ধরে ফেলে।

তিনি আরও বলেন, তারা আমার চোখের সামনে চারজনকে কাটারী দিয়ে হত্যা করে। একজনকে গুরুতর আহত করে।

উল্লেখ্য, বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সদস্যরা সম্প্রতি সময়ে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এলাকায় কৃষক ও কাঠুরেদের উপর হামলা বৃদ্ধি করেছে। সন্ত্রাসীদের এই হামলার উদ্দেশ্য হচ্ছে এসকল এলাকা খালি করে দখলে নিয়ে নেয়া।

গত সপ্তাহে ময়দুগুরি শহরের কাছে মমান্টি গ্রামে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা ও ১২ জনকে আহত করেছে বোকো হারাম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ